1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ই জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি সেন্টারে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাওসার হোসেন কুরেশি।

ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি রায়হান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সেশনের কাজের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের সাবেক সেক্রেটারি মুহিবুল হক ও ট্রেজারার মু. আব্দুল আলী।

ট্রাস্টের নতুন কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব রাজু মোহাম্মদ শিবলী, সহকারী কমিশনার ছিলেন গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মালিক ও বদরুজ্জামান বাবুল। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগন্জ উপজেলা সোসাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, বিয়ানিবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সেক্রেটারি মোহাম্মাদ নুরুজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মুনিম প্রমুখ।

২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি নেতৃবৃন্দরা হলেন- সভাপতিঃ কাউসার হোসেন কোরেশী, সাধারণ সম্পাদকঃ রায়হান উদ্দিন, কোষাধ্যক্ষঃ মু. আব্দুল আলী, সহ সাধারণ সম্পাদক- মুজিবুর রহমান, আমিনুল ইসলাম মাহমুদ, নাজমুল ইসলাম বুলবুল, সহ কোষাধ্যক্ষঃ খায়রুল আমিন। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ শিগ্রিই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবুল, আকতার হোসেন কাওসার, আখলাকুল আম্বিয়া, আব্দুল হান্নান নাছির, জাকিয়ান আহমেদ, আব্দুল মালিক, আব্দুল আলীম মিলাদ, আব্দুশ শুকুর, আব্দুল হক, সেবুল আহমেদ, আবু সায়েম মঞ্জুর, খালেদ আহমেদ, জামাল উদ্দিন, জিল্লুল আল হক, এনামুর রশীদ, হুমায়ুন কবির, আবু বক্কর, ইকবাল হোসেন, কাওসার আহমেদ, সাঈদ আহমদ, আলমগীর আহমেদ, জাকারিয়া ইসলাম, সুয়াইবুর রহমান, রাজু আহমেদ, ইসলাম উদ্দিন, আবদুর রহমান, মামুনুর রশীদ, আব্দুস সালাম, নাজিম আহমেদ, মহসিন উদ্দিন, আব্দুল মুকিত, মাসুদ আহমেদ, জাহেদ আহমেদ, মস্তাক আহমেদ রায়হান, সরওয়ারদি হাসান, আদনান মিয়া, রেজওয়ান হোসাইন, আলমগীর আলম, আব্দুল হান্নান, লাহিন আহমেদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত