1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌর শহরে ফ্লাইওভার না করা সহ বিভিন্ন দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা চলমান রেখেছে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকে। এরই ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নে গরীব অসহায় দুস্থ মানুষদের নিয়ে আয়োজন করেছেন ফ্রি চক্ষু শিবির।

মঙ্গলবার সকালে ইউনিয়নের মাটিজুরা গ্রামের জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

চক্ষু শিবিরে চলাকালে পরিদর্শনে আসেন ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক এহিয়া, জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী শামসুল হক সউফ উদ্দিন, ইটালি প্রবাসী খসরুজ্জামান, মো: হেলাল উদ্দিন, মো: রেদওয়ান হোসেন সহ আরো অনেকে।

আয়োজিত চক্ষু শিবিরে চোখে ছানিপড়া, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রকার চোখের রুগীদের বিনামূল্যে ঔষধ, চশমা, এবং ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ জন রুগীকে ছানি অপারেশন করা হয়।

ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন সিলেটের ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক টিম ও আর্থিক সহযোগিতা করেন আব্দুন নুর, মোঃ দিলওয়ার হোসেন, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দিন আহমদ, আবু তাহের, ফারুক মিয়া, সামছুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার জসিম, সুহেল উদ্দিন ও এম এ মুনিম জাহেদী ক্যারল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত