1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌর শহরে ফ্লাইওভার না করা সহ বিভিন্ন দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

গোলাপগঞ্জের লক্ষিপাশায় হোছনা বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে এ ঘটনাটি ঘটে। হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী।

শামীম আহমদ ৬মাস পর সৌদি আরব থেকে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেন বলে জানা যায়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধু হোছনা বেগমকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বামী শামীম আহমদ। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ইবনে সীনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত