1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌর শহরে ফ্লাইওভার না করা সহ বিভিন্ন দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৩৫ জন। এর মধ্যে ৩২৫টি ভোট কাস্ট হয়, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ। অনলাইনে ৩৪টি ভোট কাস্ট হলেও যাচাই-বাছাই শেষে ৩১টি ভোট গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে তাইসির মাহমুদ পেয়েছেন ১৬৮ ভোট, আবদুল কাইয়ুম ১৫১ ভোট, রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মো. সালাউদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে জাকির হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে মো. আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাহনাজ সুলতানা পেয়েছেন ১৩৪ ভোট।

যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।

সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।

মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।

ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ফারজানা চৌধুরী (১৬১ ভোট), লোকমান হোসেন গাজী (১৮১ ভোট),
মো. সরওয়ার হোসেন (২০১ ভোট), ইনামুল হক চৌধুরী (১৬১ ভোট) এবং সাহিদুর রহমান সোহেল (১৮৯ ভোট)।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউরো বাংলার প্রধান সম্পাদক ও এলবি ২৪-এর ম্যানেজিং এডিটর সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য কামনা করেন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাঙ্গীণ সফলতা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত