1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌর শহরে ফ্লাইওভার না করা সহ বিভিন্ন দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এসেছিলেন নিহত শানাজ আহমদ।

দাওয়াত খেয়ে অন্য আরেক জনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে৷ ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়ে যান। এরপর বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা হন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসে। সুরতহাল শেষে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত