1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে জামাত-শিবিরের নাশকতা বাড়ছেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২


শাহেদ আহমদ:
অবরোধ ও হরতালে নাশকতার বেশির ভাগ ঘটনাই ঘটাচ্ছে জামায়াত-শিবির। তাদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে প্রাণহানির ঘটনাই বেশি। জামায়াত-শিবিরের আধিপত্য যেসব এলাকায় বেশি সেসব এলাকায়ই এখন যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে সিলেটের পাঠানটুলা, কানাইঘাটের গাছবাড়ি, গোলাপগঞ্জের পৌর শহরে ও বিয়ানীবাজার পৌর শহরে গাড়ি ভাংচুর গাড়িতে আগুন দেওয়া সহ বিভিন্ন নাশকতার সাথে জামায়াত-শিবির ক্যাডাররাই জড়িত।

দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় ক্যাডাররা ঝুঁকি নিয়ে এসব নাশকতা চালাচ্ছে। গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে থেকে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা।

বিভিন্ন সূত্র জানায়, সিলেট জেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের প্রথম সারির অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের অনেকেই এখনো কারাগারে। তবে সংগঠনের দ্বিতীয় ও তৃতীয় সারির যেসব নেতা বাইরে আছেন তাঁরাই এখন সিলেটে নাশকতা চালাচ্ছে। বিএনপিও যদি হরতাল ডাকে বিএনপিকে বেকায়দায় ফেলতে জামাত-শিবির নাশকতা চালায়।

জামাত-শিবিরের চোরা গুপ্তা হামলা ও গোপনে চালানো নাশকতার বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত