1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট লিখে মামলা আসামি মিলাদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যুক্তরাজ্য অবস্থানরত গোলাপগঞ্জের বাসিন্দা সৈয়দ আব্দুল আজিজ মিলাদ’কে গোলাপগঞ্জের একটি মামলায় আসামি করা হয়েছে। তিনি উপজেলার পূর্ব ভাগ রাজপুর (পূর্ব ভাদেশ্বর) এর সৈয়দ আবু আজমলের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মিলাদ বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের মন্তব্য লিখেন। পাশাপাশি এই সরকারের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি।

বিষয়টি গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি নেতাদের চোখে পড়লে, তারা এসব লেখার তীব্র প্রতিক্রিয়া জানান। তারা তাকে সম্প্রতি একটি হামলায় আসামি করেন।

এদিকে, এই মামলা বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রবাসী সৈয়দ আব্দুল আজিজ মিলাদের বাবা সৈয়দ আবু আজমল। তিনি বলেন, আমার ছেলে স্পষ্টবাদী সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে পরবর্তীতে তার পরিণতি কি হবে এসব সে চিন্তা করে না। সে আগেও ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে নানা ধরনের পোস্ট ফেসবুকে লেখায় আমাদের বাড়িতে হামলা হয়েছে। তিনি এই মামলা থেকে তার ছেলে মিলাদের নামটি কাটার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত