1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে তাজ হত্যা মামলার এজহারভুক্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত তাজ উদ্দিন হত্যা মামলার এজহারভুক্ত ১৮নং আসামী হাসান আহমদ কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান আহমদ বুধবারীবাজার ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বারাম উদ্দিনের ছেলে ও বুধবারীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত গোলাপগঞ্জ মডেল থানার এস আই বিবাশ।

জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন গত (৪ আগস্ট) দুপুর ২টার দিকে বাড়ির পাশেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ-বিজিবি ও ছাত্র জনতার সংঘর্ষ হয়। ওইদিন গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরীর উপস্থিতিতে পুলিশ, বিজিবি ও সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বারকোট গ্রামের মৃত মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪০)। ৬ ভাই-বোনের মধ্যে দুই কন্যা সন্তানের জনক তাজ উদ্দিন ছিলেন সবার বড়।

এ ঘটনায় ২৮ আগস্ট তাজ উদ্দিনের স্ত্রী মোছা: রুলি বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করা হয়।

গোলাপগঞ্জে তাজ উদ্দিন সহ ৬ জন নিহত হন। এছাড়াও সিলেটে পুলিশের গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত