1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাট

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করের বাড়িতে হামলা-ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জের চৌঘরী গ্রামে এই ঘটনা ঘটে।

সরেজমিন আ’লীগ নেতা আবু বক্করের বাড়িতে গেলে স্থানীয়রা প্রতিবেদককে জানান, সন্ধ্যার সময় হঠাৎ সংঘবদ্ধভাবে ২০/১৫ জন লোক দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে বাড়িতে এসে বিভিন্ন রুমে হামলা চালায় ও নানাভাবে হেনেস্তা অশালীন গালিগালাজ করে ও বাবা-মাকে বলে তাদের ছেলে (আবু বক্কর) দেশের কোথায় লুকিয়ে রেখেছিস বলে হুমকি দেয়। পরে বাড়িতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও টাকা স্বর্নাঅলংকার নিয়ে যায় তারা।

স্থানীয়রা জানান, আওয়ামীলীগের রাজনীতি করার কারনে রাজনৈতিক প্রতিহিংসায়-বিএনপির-জামাত নেতা কর্মীরা তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। এমনকি এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হুমকি দিয়ে চলে যায় তারা।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মোল্যা মামলা নিতে নানা টালবাহানা করতে থাকেন। মামলা নিতে অস্বীকৃতি জানান বলে ভুক্তভোগী দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত